বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণুর কার্যক্ষমতা কমতে থাকায় ক্যারিয়ার, ব্যক্তিগত সিদ্ধান্ত বা চিকিৎসাজনিত কারণে অনেক নারী ডিম্বাণু সংরক্ষণ করছেন। জানুন এগ ফ্রিজিংয়ের কারণ, প্রক্রিয়া ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে।
এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণ কী?
এগ ফ্রিজিং (বা ওসাইট ক্রায়োপ্রিজারভেশন) হলো একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি। এতে একজন নারীর ডিম্বাশয় থেকে নিষিক্ত না হওয়া ডিম্বাণু সংগ্রহ করে অত্যন্ত কম তাপমাত্রায় হিমায়িত অবস্থায় দীর্ঘ মেয়াদের জন্য সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সন্তান নেওয়ার প্রয়োজন হলে এই সংরক্ষিত ডিম্বাণু ব্যবহার করে গর্ভধারণের চেষ্টা করা যায়।
কেন নারীরা ডিম্বাণু সংরক্ষণ করেন?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান স্বাভাবিকভাবেই কমতে থাকে (জন্মের সময় ১০-২০ লাখ থাকলেও ৩৭ বছরে তা ২৫ হাজারে এবং ৫১ বছরে প্রায় ১ হাজারে নেমে আসে)। তাই ভবিষ্যতে গর্ভধারণের সম্ভাবনা বজায় রাখতে নারীরা দুটি প্রধান কারণে ডিম্বাণু ফ্রিজ করেন:
- চিকিৎসাজনিত কারণ: ক্যান্সারের চিকিৎসা (যেমন: কেমোথেরাপি বা রেডিওথেরাপি) ডিম্বাশয়ের কার্যক্ষমতা নষ্ট করতে পারে। এছাড়া ডিম্বাশয়ে অস্ত্রোপচার বা প্রজননক্ষমতায় প্রভাব ফেলতে পারে এমন চিকিৎসার আগে চিকিৎসকের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণ করা হয়।
- ব্যক্তিগত বা সামাজিক কারণ (সোশ্যাল এগ ফ্রিজিং): ক্যারিয়ার, পড়াশোনা বা উপযুক্ত সঙ্গীর অভাবে যারা এখনই সন্তান নিতে চান না, তারা কম বয়সে ভালো মানের ডিম্বাণু সংরক্ষণ করে রাখেন।
- ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম (OHSS): ডিম্বাণু পরিপক্ব করতে প্রায় দুই সপ্তাহ হরমোন ইনজেকশন দেওয়া হয়। এতে বিরল ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা বা পেট-বুকে তরল জমার ঝুঁকি থাকে। তবে আধুনিক ভিট্রিফিকেশন (ফাস্ট ফ্রিজিং) পদ্ধতিতে এই ঝুঁকি ১% এরও কম।
- সংগ্রহকালীন ঝুঁকি: আল্ট্রাসাউন্ডের সাহায্যে ডিম্বাণু তোলার সময় সামান্য সংক্রমণ, রক্তপাত বা পাশের অঙ্গ (মূত্রথলি/অন্ত্র) ক্ষতির ঝুঁকি থাকে। অ্যানেসথেশিয়া থেকে অ্যালার্জি বা শ্বাসকষ্ট হতে পারে।
- চিকিৎসায় দেরি: এগ ফ্রিজিংয়ে প্রায় আড়াই সপ্তাহ সময় লাগে। ফলে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কেমোথেরাপি শুরু করতে কিছুটা দেরি হতে পারে।
- সফলতার নিশ্চয়তা: হরমোনে সাড়া না দিলে প্রক্রিয়াটি মাঝপথে বন্ধ হতে পারে। সবচেয়ে বড় বিষয়—ডিম্বাণু সংরক্ষণ করলেই ভবিষ্যতে গর্ভধারণের ১০০% নিশ্চয়তা থাকে না।
একটি গুরুত্বপূর্ণ তথ্য: সংরক্ষিত ডিম্বাণু ব্যবহারের সিদ্ধান্ত নারী একাই নিতে পারেন। কিন্তু শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু নিষিক্ত করে 'ভ্রূণ' ফ্রিজ করা হলে, পরবর্তীতে তা ব্যবহারের জন্য সঙ্গীর সম্মতির প্রয়োজন হয়।
এগ ফ্রিজিংয়ের বিভিন্ন ঝুঁকি ও জটিলতা
প্রক্রিয়াটি সাধারণত নিরাপদ হলেও কিছু সম্ভাব্য ঝুঁকি রয়েছে:


0 মন্তব্যসমূহ